Posts

কবিতা

বসন্ত ক্ষণে

July 26, 2026

Abdul Khaiyam আবদুল খৈয়াম

59
View

সেই সময় দূুরন্ত ছেলেবেলা ছিল, বনে বাদরে ইচ্ছে মতো ঘুরে মায়ের বকুনি জুটতো,

দুপুরে মায়ের কঠিন চোখ ফাঁকি দিয়ে 

নাটাই ঘুড়ি নিয়ে বিলের পর বিল দৌড়ে ও

ক্লান্তি আসেনি শরীর ও মনে।

বোশেখের মেলা,পাড়ায় হাডুডু খেলা, 

বেপারী বাড়ী সাপুরে এসেছে,সাপ খেলা দেখাচ্ছে।বা ভুমালিদের ছাড়া ভিটায় যাত্রা পালার আসর বসেছে শুনে ঘুম নেই চোখে,

মাকে উল্টো ঘুম পরানী গান শুনিয়ে,

সবাই মিলে যাত্রা পালার গান শুনতে 

' দে দৌড়..

আহ!ফিরে আসবে কি সেই সব দিন

ভাবি,আর সুখোস্মৃতি অনুভব করি রিদয়ে।

Comments

    Please login to post comment. Login