আমার বান্ধবী আতিকা
মারিয়ম জাহান
আজ বলব আমার এক বান্ধবীর কথা
যে আমাদের শুধু খায় মাথা।
আতিকা একটু বেশি কথা বলে
তাই কুত্তি ডাকটা সবসময় চলে।
এতে সে রাগ করে কিনা জানি না
রাগ করলেও আমি পরোয়া করি না।
আতিকা জানে না কখন কি হয় বলতে
তাইতো আমি করিনা দ্বিধা তাকে কথা শুনাতে।
হতে পারে সে কালো
কিন্তু তার হাসিটা লাগে আমার বেশ ভালো।
আতিকা সবাইকে বিরক্ত করে
তবুও সবাই তাকে খুঁজে পরে।
কিছুদিন আগে চলে গেছে জন্মদিন তার
কি বলব আর।
যাই হোক, জন্মদিনের শুভেচ্ছা জানায় তোকে
শুভ জন্মদিন বলিনি বলে মরে যাস না শোকে।
দুর্নাম করলাম বলে পাল্টে যাসনা আবার
তোর এই অভ্যেসের জন্যই প্রিয় তুই সবার।
নতুন করে শুরু কর জীবন
আল্লাহকে কর স্মরণ।
কাটা ভালো দিন
শুভ জন্মদিন। 🎂😊🥰