Article

প্রতিটি সকাল একটি নতুন সুযোগ

July 31, 2026

87 views

 প্রতিটি সকাল একটি নতুন সুযোগ

প্রতিটি ভোর যেনো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি নতুন উপহার। গতকালের ভুলগুলো শুধরে নেওয়ার, অসম্পূর্ণ স্বপ্নগুলোকে আবার ছুঁয়ে দেখার এবং নতুন উদ্যমে পথচলা শুরু করার সুযোগ।

সূর্য প্রতিদিন নতুন আলো নিয়ে ওঠে, কিন্তু সেই আলোকে কাজে লাগানো আমাদের দায়িত্ব। জীবনে হয়তো সবকিছু পরিকল্পনামতো হবে না, তবুও চেষ্টা থামিয়ে দেওয়া উচিত নয়। কারণ ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টাই একদিন বড়ো সফলতার গল্প লিখে।

আজকের দিনটি শুরু হোক কৃতজ্ঞতা দিয়ে। নিজের পরিবারের জন্য, সুস্থ শরীরের জন্য, নতুন একটি দিনের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। মনে রাখবেন, কৃতজ্ঞ হৃদয় কখনো সত্যিকারের দরিদ্র হয় না।

আজ নিজের কাছে একটি প্রতিজ্ঞা করুন— গতকালের চেয়ে আজ আমি একটু ভালো মানুষ হবো, একটু বেশি শিখবো এবং কারোও মুখে অন্তত একটি হাসি ফোটানোর চেষ্টা করবো।

 আপনার সকালটি হোক শান্তি, আশা ও বরকতে পরিপূর্ণ।

সুপ্রভাত! 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login