Borhan Mahmud

Borhan Mahmud

Active

লিখতে ভালোবাসি

@borhan_mahmud

Member since May 2024

৮২২

Posts

৫৮

Followers

১০০১১

Upvotes received

০

Sales

About

পুরাতন ঢাকায় শৈশব এবং বেড়ে ওঠা। প্রায় ত্রিশ বছর চাকুরির সুবাদে দেশের বিভিন্ন প্রান্তে কেটেছে। স্কুল জীবন থেকেই লেখালেখির হাতেখড়ি। স্কুলে পড়ার বয়সেই লিটল ম্যাগাজিনে লেখা শুরু করেন। সম্পাদনা করেছেন সনেট সংকলন ‘মাত্রা’। সরকারি চাকুরি থেকে অবসর নিয়ে কিছুদিন একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।
প্রকাশিত বইসমূহ
গল্প সংকলন- পূর্ণিমা এবং লাল টিপ, ছায়া, দরবেশ ও পরি, প্রতিশোধ, ভুবনের একটা চাকরী দরকার, শেষের পরে শুরু, অপ্রাকৃত, ওঝা, এবং নিরঞ্জন, মেহেরজান
উপন্যাস-দ্বিতীয় বিবাহ, বেহাত স্বপ্ন, অপারেশন অ্যাপোক্যালিপ্স, স্রষ্টা
শিশু কিশোর গল্পের বই - ছদ্মবেশী, গুলতি, গীর্জায় চোর, গল্পে গল্পে জ্ঞান
কবিতার বই -মানুষ এখন স্লোগান ভুলে গেছে, আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ,স্বগতোক্তি, একুশ একাত্তরের কবিতা, আজ আকাশকে বলে দেওয়া যায়, বেহুলা, নিষিদ্ধ হয়েছিল আমার বন্ধু
ছড়ার বই - রাজার সাজা, ছড়ায় ছড়ায়, বাঘের বন্ধু ছাগ, ছড়ার মেলা, দেশটা আমার
প্রবন্ধ গ্রন্থ- খনা ও খনার বচন
অনুবাদ- ইকোজ ফ্রম ওল্ড ঢাকা

প্রথমে মনে হয়েছিল, কিছু শব্দ বদলে দেব, পরক্ষণেই মনে হলো পুরো বাক্যই পরিবর্তন করা দরকার। কিছুক্ষণ পরের দৃশ্যটা একেবারেই ভিন্ন ধাঁচের হয়ে গেল। কারণ পুরো লেখার প্লটটাই বদলে দিয়েছি। এভাবে শব্দ বদল, বাক্য বদল, ভাবনা বদল চলতে চলতে টেবিল ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে থাকা, একটা সিগারেট ধরানো, ফের যখন টেবিলে আসি; ততক্ষণে মনে হয়- এসব আমি কী লিখছিলাম! ধুর! পুরো লেখাই বদলাতে হবে। বদলাতে থাকে এভাবে লেখা। বদলাতে থাকে। বদলাতেই থাকে। আমরা মানুষ হয়ত একই থাকি। কিন্তু নিজ ভাবনাকে নিয়ে একটানা দ্বন্দ্বে থেকেই যাই।

🏅

Editor Featured

More Posts

৮১০ posts

Latest Conversation

Recent comments on their stories