← The whole feed
Borhan Mahmud
Borhan Mahmud Level 11
প্রথমে মনে হয়েছিল, কিছু শব্দ বদলে দেব, পরক্ষণেই মনে হলো পুরো বাক্যই পরিবর্তন করা দরকার। কিছুক্ষণ পরের দৃশ্যটা একেবারেই ভিন্ন ধাঁচের হয়ে গেল। কারণ পুরো লেখার প্লটটাই বদলে দিয়েছি। এভাবে শব্দ বদল, বাক্য বদল, ভাবনা বদল চলতে চলতে টেবিল ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে থাকা, একটা সিগারেট ধরানো, ফের যখন টেবিলে আসি; ততক্ষণে মনে হয়- এসব আমি কী লিখছিলাম! ধুর! পুরো লেখাই বদলাতে হবে। বদলাতে থাকে এভাবে লেখা। বদলাতে থাকে। বদলাতেই থাকে। আমরা মানুষ হয়ত একই থাকি। কিন্তু নিজ ভাবনাকে নিয়ে একটানা দ্বন্দ্বে থেকেই যাই।

Sign in to join the conversation.

Login

No comments yet — start the conversation.