Poetry

আশ্চর্য বিচ্ছুরণ

October 13, 2026

10 views

গোলাপের অন্তরে ঝম ঝম কলব এর ছন্দ,
রঙ নয়, রূপ নয়, সত্যই বোধের সুগন্ধ।
মৌমাছি নিমগ্ন ধ্যানে শোধে জগতের দেনা।
নিবেদন নাকি আস্বাদ! দ্বন্দ্বেই প্রেমকে চেনা।
ঝরা পাপড়ি বলে: রূপ নয়, হকিকতই চিরন্তন,
মৌমাছির পাখায়, ঠোঁটে রেনুর মৌন অনুরণন।
তৃষ্ণা নাই, নিদ্রা নাই, তাফাক্করের গোপন ছটায়,
আশ্চর্য আলো! 'মুরাকাবা তে তাজাল্লি' ঘটে যায়।



(কবিতাটি আমার লেখা নিষিদ্ধ হয়েছিল আমার বন্ধু নামক কাব্যগ্রন্থ থেকে নেয়া)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login