Poetry

পাখির দেশ

November 20, 2026

15 views

সীমান্তহীন নীল বাতাস, মেঘের উঁচু সাদা চূড়া।
পাখিদের কোনো মানচিত্র নেই, নেই রঙিন পতাকা।
ভেজা ঘাসের ডগায় প্রথম ভোরের শিশির,
একজোড়া ডানার ঝাপটায় কেঁপে ওঠে কুয়াশা।
শরতের দুপুর, বুনো ফলের ঘ্রাণ,
সবুজ ডালে বসে থাকা অচেনা এক স্বরলিপি।
পাহাড়ের খাঁজে বাতাসের শিস,
একটি সাদা পালক ভাসতে ভাসতে ছুঁয়ে যায় নদীর জল।
ক্লান্ত ডানায় সন্ধ্যার লাল আভা,
ঘুমন্ত বনের ভেতর নিভে আসে দূর যাত্রার ক্লান্তি।
রাতের আকাশে তারা, কোনো কাঁটাতার নেই;
যেখানে বাতাস থামে, সেখানেই তাদের ঘর।
বৃষ্টির ফোঁটায় সে ভেজায় ঠোঁট,
সারা পৃথিবীই তাদের নামহীন স্বদেশ।

Picked up where you left off

Comments

sayed mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • sayed mahmud 5 hours ago First reader

    রাতের আকাশে তারা, কোনো কাঁটাতার নেই; যেখানে বাতাস থামে, সেখানেই তাদের ঘর। দারুণ লিখেছেন এই কবিতাটি। ভালো থাকবেন।

    • Borhan Mahmud 5 hours ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ।ভালো থাকবেন।

  • R Masud 10 hours ago

    বৃষ্টির ফোঁটায় সে ভেজায় ঠোঁট, সারা পৃথিবীই তাদের নামহীন স্বদেশ।পাখির দেশ সারা বিশ্ব।

    • Borhan Mahmud 10 hours ago

      অশেষ ধন্যবাদ।