Poetry

অদ্ভুত বর্ষা

October 5, 2026

15 views

অদ্ভুত এক বর্ষা এসেছে আজ নগরে।
মানুষ এখন বর্ষা গ্রীষ্ম বোঝে না।
আকাশ ভেঙে নামছে যখন অঝোর ধারা,
আমরা ফোন দেখি, আর কতোক্ষণ বৃষ্টি হবে।
মানুষ ভুলে গেছে বর্ষাকে, বর্ষা কি এখন অনাহুত?
কদমগাছটা কবে কেটে ফেলা হয়েছে,
কেউ মনে রাখেনি।
দিনে দিনে আমরা ভেজা মাটির গন্ধ ভুলে গেছি।
শ্রাবণে ঘাম, পৌষেও গরম হাওয়া, ঋতুরা দিক হারিয়ে
ঘুরে বেড়ায় দিকভ্রান্ত পথিকের মতো।
শুধু রাস্তার মোড়ে এক ছাতাওয়ালা
এখনও আকাশের দিকে তাকিয়ে থাকে,
যেন সে একাই জানে বৃষ্টি কখন আসে।
ছাতা বিক্রি অথবা সহজাত অভ্যাসে
সে এখনো বৃষ্টি ভালোবাসে।

Picked up where you left off

Comments

protivu publications was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Mahfuza Runa 10 hours ago

    পৃথিবীর মানুষেরা বদলে গেছে। মানুষের বোধ এর পরিবর্তন ঘটেছে। তাই মানুষ আর বর্ষাকে ভালোবাসে না। সবাই এখন যান্ত্রিক।

  • protivu publications 11 hours ago First reader

    ক্লাসিক লিখেছেন। মানুষ সত্যিই এখন গ্রীষ্ম বর্ষা বোঝেনা। পূর্ন যান্ত্রিক এক সভ্যতায় মগ্ন হয়েছে মানব জাতী।