তুমি যেখানে ছুটে যাও
সৌরজগত পেরিয়ে অন্য জগতে চলে যাও।
সবজায়গায় আমার অদৃশ্য স্মৃতিগুলো
তুমি নিজের মস্তিষ্কে খুঁজে পাবে।
এগুলোর তীব্রতা এতো বিশাল হবে,
তুমি চাইলে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবে না।
তুমি হয়তো গুহায় লুকাবে,
সেখানেও দেখবে এক কোণায় মাকড়সার জালবুনে
আমি তোমার মস্তিষ্কে ঘর বানাচ্ছি।
তুমি হয়তো কুয়ায় লুকাবে,
সেখানেও দেখবে আমি ব্যাঙ থেকে লাফিয়ে বেড়াচ্ছি,
আমার অস্তিত্ব যে অসীম।
তুৃমি যেখানেই যাও, আমায় খুঁজে পাবে।
কখনও উপন্যাসের পাতায়, কখনও সিনেমায়,
কখনও বা তোমার বাড়ির সামনে
আমি ছদ্মবেশে
সিগারেট টানবো।
সেখানেও আমাকে তুমি খুঁজে পাবে,
প্রতিবার ভিন্নভিন্ন রুপে,
ভিন্নভিন্ন অবতারে।
আমি তো কোন মাকড়সা নই, কোন ব্যাঙ নই,
নই কোন ছদ্মবেশধারী।
তবুও তুমি প্রতিটা জায়গায়,
এমনকি মস্তিষ্কের ঘরের কোণায়ও
আমার ছায়া খুঁজে পাবে।
আমার অস্তিত্ব মুছতে চাইলে,
মুছে যাবে তোমার অস্তিত্ব।
এ যেন এক পাপের শাস্তি পাচ্ছো তুমি,
এক অদৃশ্য অস্তিত্ব থেকে পালাচ্ছো তুমি।
তবে অনুসন্ধান করলে বুঝবে,
অস্তিত্ব লুকিয়ে ছিল তোমার মস্তিষ্কে।
আর তুমি খুঁজে গেলে
আমায় অন্ধকারে।
#অস্তিত্ব
#রুদ্র_সিয়াম