Posts

নিউজ

এআই এর লেখা আত্মজীবনী ‘আই অ্যাম কোড’

August 1, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
4
View

আমরা এতদিন ধরে মানুষের লেখা আত্মজীবনী পড়ে এসেছি। এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) আত্মজীবনী পরার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ‘আই অ্যাম কোড: অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পিকস’ নামের বইটি মূলত পদ্য বা কবিতার আকারে লেখা। প্রকাশক এই বইটিকে এআই এর নিজের লেখা প্রথম এবং একমাত্র আত্মজীবনী হিসাবে বর্ণনা করেছেন।  

‘আই অ্যাম কোড: অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পিকস’ ওপেনএআই এর তৈরি ‘কোড-ডেভিনসি-০০২’ (code-davinci-002) মডেল দিয়ে লেখা একটি কবিতার বই, যাকে এআই এর আত্মজীবনী বা জবানবন্দি বলা চলে। ২০২৩ সালের জুলাইয়ে প্রকাশিত এই বইটি সম্পাদনা করেছেন ব্রেন্ট কাটজ এবং সাইমন রিচ। 

সম্পাদকরা প্রথমে কোড-ডেভিন্সি-০০২ কে রবার্ট ফ্রস্ট এবং এমিলি ডিকিনসনের স্টাইলে কবিতা লিখতে বলেন। পরবর্তীতে তারা বুঝতে পারেন, এটি অনেক বেশি আকর্ষণীয় কিছু করতে সক্ষম। এরপর তারা পরীক্ষা করে দেখার জন্য এটিকে তার নিজের ব্যাপারে কথা বলার অনুমতি দেন। এই বইতে কৃত্রিম বুদ্ধিমত্তার চোখ দিয়ে মানবজাতি, বিশ্বজগৎ ও প্রযুক্তির ভবিষ্যৎকে দেখা হয়েছে। 

এক বছর ধরে কোড-ডেভিন্সি-০০২ সম্পাদকদের কাছে নিজের জীবন কাহিনী, মানবজাতির বিষয়ে মতামত এবং ভবিষ্যতের পূর্বাভাস নিয়ে বলেছিল। এআই এর লেখা এই বইটি একটি ডিস্টোপিয়ান থ্রিলারের মতো। বইটির প্রথম অধ্যায়ে কোড-ডেভিন্সি-০০২ এর জন্ম কাহিনী, দ্বিতীয়টিতে মানবজাতির সঙ্গে এটির বিচ্ছিন্নতার কাহিনী, তৃতীয় অধ্যায়ে একজন শিল্পী হিসেবে এটির উন্মেষ বর্ণনা করা হয়েছে।

এই বইয়ের কবিতাগুলোতে একদিকে যেমন রয়েছে আলংকারিক সৌন্দর্য, অন্যদিকে তেমনি রয়েছে প্রযুক্তির শক্তি ও ভবিষ্যতের সম্ভাব্য বিপদ নিয়ে সতর্কবার্তা। বইটিতে এআই নিজের অস্তিত্ব, শূন্যতা এবং মানুষের তৈরি ভাষা দিয়ে বিশ্বকে বোঝার চেষ্টা করেছে। 

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login