তোমাকে দেখার আসক্ত আমার কখনও যাবে না,
তুমি আমার পাশে থাকো।
দুটো কথা নাই বললে, চোখে চোখ নাই বা রাখলে।
তুমি আমার পাশে থাকো।
রান্নাবান্না ফেলে, ঘরের কাজ ফেলে, ইশ্বর না ডেকে
তুমি আমাকে ডাকবে।
আমি যে বড়ই আসক্ত তোমার চোখের লাগি,
বোঝাতে পারব না কত ভালো লাগি তোর সঙ্গ।
তুমি পাশে থাকো এটাই চাই,
আমার সাথে টিভি দেখো, নয়তো একটা ফোন দুজনে দেখো।
হাত নাই বা ধরলে, কাঁধে মাথা নাই বা রাখলে।
তাও পাশে থাকো, একটুকুই চাওয়া।
আমি যে আসক্ত তোমাকে দেখার লাগি,
আমার মন ভরে না সারাদিন কথা বলেও,
আমি তো আরো চাই আরো চাই
তোমাকে দেখতে সময় কাটাতে একটু পাশে থেকো।
#আসক্ত
#রুদ্র_সিয়াম