তুমি চাও তোমার প্রাক্তনদের মতো,
আমি তোমায় ভালোবাসি।
তাদের মতো হই।
তবে আমি যে আলাদা, আমার ভালোবাসা ভিন্নধরন।
তুমি সমুদ্রের জল খেয়ে এসেছো,
আমার কাদাযুক্ত ভালোবাসা
তোমার পছন্দ নাও হতে পারে।
তোমার মনে তুলনার ঝড়।
কে বেশি দিতে পারে সমুদ্রের ঢেউ।
কই কখনও বেসেছো আমায়?
প্রাক্তনদের মতো ভালোবাসা দিয়েছো?
চাই চাই স্বভাব কোনদিন নাই বা বাদ দিলে।
অন্তর দিয়ে নাই বা ভালোবাসলে।
আমি তো আর চাই না তোমায়। বুঝলে প্রিয়?
মনে রাখলে আমায় নয়তো, মনে রাখলে প্রিয় প্রাক্তনগুলোর স্মৃতি।
আমার না বলা ভালোবাসা কখনও বুঝেছো?
এক মহাবিশ্ব পরিমান ভালোবাসার পরেও
শুনতে হয়েছে প্রাক্তনদের প্রশংসা তোমার মুখ থেকে।
তবুও আমি তো কোন রিয়েক্ট করিনি।
তুমি নিজেই প্রাক্তনদের স্মৃতি নিয়ে পড়ে থাকো।
আমাকেও একই কুয়ার জল ভাবো।
নিজেই আঘাত পেয়ে দূরে সরে যাও।
আমি তো কাক হয়ে দূর হতে সব দেখি,
আমার কাজ পর্যবেক্ষণ করা।
#বিষাক্ত_প্রাক্তন
#রুদ্র_সিয়াম