Posts

কবিতা

প্রাক্তনের ভয় (কবিতা)

August 5, 2026

Rudro Siyam

Original Author রুদ্র সিয়াম

22
View

আমি যখন তোমার প্রাক্তনের সাথে ঘনিষ্ঠ ছবি দেখলাম।
আমার তো হার্টবিট হয়নি, আমার তো কোন শরীরে রাগ হয়নি। আমার তো কোন খারাপও লাগেনি।
সেখানে তুমি আমার প্রাক্তনের নাম শুনেই আঘাত পাও অন্তরে।

আমি কখনও তোমার প্রাক্তনদের নিয়ে ভয় পাইনি,
তুমি প্রতিটা সেকেন্ড ভয় পাও।
আমি তো তোমার মতো প্রাক্তনদের সাথে কাটানো মুহূর্তের ছবিগুলো গুগলে লুকিয়ে রাখিনি।
তবুও কেন তোমার ভয়?

তুমি যদি আমার চোখের দিকে তাকাও,
তাহলে আমার চোখও তোমার দিকে তাকিয়ে থাকবে।
কই আমি তো তোমার চোখে নাটক দেখিনি,
তুমি তাহলে আমার চোখে কি দেখলে?

যে যেমন সে সবাইকে তেমন ভাবে,
তোমার অন্তরে প্রাক্তন আছে বলে যে
আমারো থাকতে হবে এমনটা তো নয়।
বরং এগুলো তোমারই মনের ভয়।

তুমি আসলে আমার সাথে তর্ক লড়াই করছো না।
তুমি লড়াই করছো তোমার ভেতরের ভয়ের সাথে,
যে ভয় তুমি পাও যে তোমার প্রাক্তনকে ভালোবাসে।
কিন্তু আমি তো আলাদা।

তর্কের মাঝে আমার প্রাক্তনদের কথা তুলে,
তুমি বোঝাতে চাও আমি এখনও তাদের স্মৃতি ধরে আছি।
তবে প্রাক্তনের স্মৃতিগুলো তো তোমার গুগল ড্রাইবেই পেয়েছি।
তবুও কেন তোমার মনে ভয়?

#প্রাক্তনের_ভয়
#রুদ্র_সিয়াম
 

Comments

    Please login to post comment. Login