Posts

নিউজ

নভেম্বরে শুরু হবে শারজাহ আন্তর্জাতিক বইমেলা

August 5, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
9
View

চলতি বছরের শারজাহ আন্তর্জাতিক বইমেলার (এসআইবিএফ) তারিখ ঘোষণা করা হয়েছে। বইমেলাটির ৪৫তম আসর আগামী ৪ থেকে ১৫ নভেম্বর শারজাহ এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হবে।  

১২ দিনের এই আয়োজনে সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক আলোচনা, শিশু ও তরুণদের জন্য বিভিন্ন কার্যক্রম এবং প্রকাশনা শিল্পের জন্য বিশেষায়িত পেশাদার কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে।    

শারজাহ বুক অথরিটি (এসবিএ) এর চেয়ারপারসন শেখা বোদৌর বিনতে সুলতান আল কাসিমি বলেছেন, গত ৪৫ বছরে এসআইবিএফ সমাজে বইয়ের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি আরবি সাহিত্যকে বৃহত্তর আন্তর্জাতিক শ্রোতা-পাঠকের কাছে পৌঁছে দিতে সহায়তা করেছে। এই মেলাটি বই ও পাঠের প্রতি আমিরাতের দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতিফলন।     

এ বছর ওমান অতিথি রাষ্ট্র হিসেবে অংশ নেবে। ওমানের নিজস্ব বিশেষ প্যাভিলিয়নে দেশটির বিশিষ্ট লেখক, কবি, চিন্তাবিদ ও প্রকাশকদের উপস্থিতি থাকবে। এই মেলায় তাদের সমৃদ্ধ সাহিত্য, সমসাময়িক শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে। এর মাধ্যমে দর্শকরা ওমানি লেখক, চিন্তাবিদ ও সৃজনশীল ব্যক্তিদের কাজের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।   

উল্লেখ্য, শারজাহ আন্তর্জাতিক বইমেলা ১৯৮২ সালে প্রথম শুরু হয়। এরপর থেকে প্রতি বছরই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। সাহিত্যিক আলোচনা, বইয়ে স্বাক্ষরদান পর্ব, বিভিন্ন কর্মশালা এবং সপরিবারে উপভোগ্য নানা কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পাঠক, লেখক, প্রকাশক, অনুবাদক ও সৃজনশীল ব্যক্তিদের একত্রিত করাই এই মেলার লক্ষ্য।  

সূত্র: খালিজ টাইমস 

Comments

    Please login to post comment. Login