একদিন আমি থাকবো না শুধু ছবি রবে
বাড়ির পোষা কুকুর হয়তো খুঁজবে আমায়
আর কেউ না।
কোনও স্বজন চোখের জলে ভাসাবে না বুক
কেও ভাববে না আমাকে নিয়ে
দু কলম লিখবে না কোনো চিন্তুক।
কেও দুঃখ করে বলবে না,
আর কিছুটা দিন বাঁচতে পারতো লোকটা,
বা বড় ভালো লোক ছিল ।
কেনো বলবে,
যে মানুষ সমাজ সংসারের কাজে আসিনি,
তাকে কে মনে রাখে?
মানুষ তো মনে রাখে তাকে
ভালো মন্দে বেড়ে উঠে যে লোকসমাজে।
আমার বেড়ে ওঠা অরণ্যে,পাখিদের সাথে,
শ্বাপদ সঙ্কুল প্রাণীদের সাথে,
নিস্তরঙ্গ নদীর মতো ছিল যার জীবন
মানুষ কেনো মনে রাখবে সে জন!