Posts

গল্প

খুনি (গোয়েন্দা ছোট গল্প)

August 9, 2026

Rudro Siyam

Original Author রুদ্র সিয়াম

2
View

হাতের কাছে অনেকক্ষণ বন্দুকে এদিক সেদিক দেখছে গোয়েন্দা রিক। আমি তাকে পর্যবেক্ষণ করছি। রিক দেখলাম খুব মনোভাব সহকারে কাজ করছে। এইতো আমি সোফায় বসে আছি। কিছুদূরে ও টেবিলে বসে বন্দুকটা দেখে নিচ্ছে ভালো করে।

আমার দিকে না তাকিয়ে রিক বলল, তো লেখক সাহেব একা একা নিচ্ছই বোরিং লাগছে। দুটো কথা বলতে পারেন।

আমি মুচকি হেসে বললাম, যে মহিলা কান্নাকাটি করলো যে আপনার হাতের বন্দুক দিয়ে নাকি নিজ স্বামীকে হত্যা করেনি। আপনার কি মনে হয় সে কি সত্যবাদী?

মুচকি হেসে রিক বলল, গোয়েন্দার দৃষ্টিতে সত্য মিথ্যা হচ্ছে একটা ধাঁধা। কখনও মেয়েদের সাইকলোজি পড়েছেন। পড়লে আপনার জানার কথা যে মেয়েরা নিজের অপরাধ ঢাকতে বারংবার মিথ্যা বলতে পারে।

আমি বললাম, পড়িনি সাইকলোজি। তবে প্রশ্ন হচ্ছে মহিলা কেন নিজ স্বামীকে হত্যা করবে?

রিক এবার বন্দুকটা রেখে তীক্ষ্ণ চোখে তাকালো আমার দিকে।

রিক বলল, বোকার মতো প্রশ্ন করবেন না। জেলাসি বুঝেন তো? মেয়েরা তার স্বামীকে অন্যের ভাগ দিতে চায় না। উনার স্বামী ছিলেন ধনী। হয়তো এমন কোন খবর জানতে পেরেছিল মহিলা যার জন্য এই কাজ করতে বার্ধ্য হয়।

আমি বললাম, কিরকম খবর?

রিক বিরক্ত হয়ে বলল, ওই আর কী? পরোকিয়া। হয়তো তার স্বামী পরোকিয়া করে। তাই এই কাজ করেছে।

আমি বললাম, এমনও তো হতে পারে যে মহিলা নিজেই পরোকিয়া করে আর আপনার হাতে যে বন্দুকটা সেটা তার বয়ফ্রেন্ড তাকে দিয়েছে। যাতে স্বামীকে রাস্তা থেকে সড়িয়ে দেয়।

রিক বলল, থিওরী ভালো দিয়েছেন। তবে এটা কোন গল্প না। এখানে প্রমান ছাড়া কিছু বলা যায় না। সাইবার ডিপার্টমেন্ট একটা দারুন কাজ করেছে মহিলার ফোন চেক করেছে।

আমি আগ্রহী হয়ে বললাম, সেখানে কি পেল?

রিক বলল, তেমন কোন কিছুই পায়নি৷ মহিলা যে পরোকিয়া করে এরকম প্রমান পাওয়া যায়নি। তবে তার স্বামীর পরোকিয়ার প্রমান পাওয়া গেছে ফোনে।

আমি একটা সিগারেট ধরিয়ে বললাম, ইন্টারেস্টিং।

রিক বলল, ইন্টারেস্টিং তো বটে। তবে এই পিস্তলে একটা নম্বর দেওয়া ০৯৬ _ind মানে হলো ইন্ডিয়া থেকে চোরাইভাবে এসেছে। আমার পোলাপানদের খবর দিলে ওরা বের করে দিবে এই পিস্তল এর রহস্য।

আমি বললাম, তাহলে চলুন যাই।

রিক বলল, কোথায় যাবেন? আমি ছবি তুলে টোকাই গ্রুপকে পাঠিয়ে দিয়েছি। ওরা তথ্য বের করে দিবে৷ এখন ডিজিটাল যুগ সব ফোনেই হয়। আপনি হয়তো শার্লক হোমসের মতো কিছু আশা করছিলেন? ওগুলো আগেকার যুগের গোয়েন্দা।

আমি লজ্জিত হয়ে বলল, আসলেই তাই। আপনি মনের কথা ভালো বুঝেন।

রিক চিন্তিত হয়ে দাত দিয়ে নখ কাটতে থাকে আর বলে, একটা মাত্র ক্লু পেলেই হলো। তারপর পুরো ক্যাস সলভ।

রিক ভিডিও কল করে থানায়। আমি দেখলাম পুলিশের মাধ্যমে মহিলার সাথে গম্ভীর কথা বলছে।

রিক বলল, তো আপনি খুনটা করেননি?

মহিলা কেঁদে বলল, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আমি কেন খুন করবো?

রিক বলল, তাহলে বন্দুকে আপনার হাতের ছাপ আসলো কিভাবে?

মহিলা বলল, ও একদিন আমাকে বলেছিল দেখো বন্দুকটা ধরে দেখো।

রিক হেসে বলল, আর আপনি রাজি হয়ে গেলেন।

মহিলা বলল, কি করব? স্বামীর সামান্য ইচ্ছে পূরন করব না?

রিক বলল, আমার লজিক অনুযায়ী আপনার স্বামী পরোকিয়া করতো। এজন্য খুন করেছেন।

মহিলা রেগে বলল, আপনি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন।

শান্ত গলায় রিক বলল, স্বীকার করে নেন।  গ্যাসলাইটিং করে লাভ নেই।

মহিলা আরো রেগে বলল, আমি মিথ্যা বলি না।

তখনই রিক এর একটা ভিডিও আসলো ফোনে। রিক এর ঠোঁটের কোণায় হাসি। তার লোকেরা ভালোই কাজ করেছে। মহিলার বাসার সামনে দূরে একটা সিসি ক্যমেরা ছিল রাস্তায়। সেখান দিয়ে ২য় তলার পুরো মহিলার ঘর দেখা যায়। যেহেতু দেয়ালটা ছিল কাঁচের।

রিক স্ক্রীনরেকর্ড চালু করে ভিডিওটা অন করলো। যাতে মহিলা ও পুলিশ দুজনেই দেখে।

সিসিটিভি  ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মহিলা তার স্বামীর সাথে তর্ক করছে। একপর্যায়ে মহিলার স্বামী থাপ্পড় দেয়। আর রেগে মহিলা ড্রয়ের থেকে বন্দুক বের করে শ্যুট করে দেয় মাথায়।

ভিডিও অফ করে রিক বলল, চেকমেট।

তারপর কল কেটে দিল।

আমি হাসতে লাগলাম বললাম, বাহ। এতো সহজে ক্যাস সলভ হলো।

রিক বলল, জটিল ক্যাসগুলো সহজেই সলভ হয়। চলো বন্ধু এবার চা খেয়ে আসি বাইরে থেকে।

#খুনি
#রুদ্র_সিয়াম

Comments

    Please login to post comment. Login