Posts

কবিতা

ভালো থেকো (কবিতা)

August 9, 2026

Rudro Siyam

Original Author রুদ্র সিয়াম

2
View

তুমি এখন অন্যকারো হাতে হাত রাখো,
ঠোঁটে ঠোঁট রেখে ভালোই আছো।
আমি দিকহারা পথিক হয়ে খুঁজে বেড়াই তোমায়,
সেই তো মায়াবী চোখ খুঁজে পাই না।

তোমার হাসি মুখ টা দেখতে পাই না,
একনজর দেখার জন্য
একটু কথা বলার জন্য।
আমার মনটা কেমন ছটফট করে।

আজকাল মেজাজ খারাপ একটুতেই,
কাজে কথায় কোথায়ও মনোযোগ নেই।
আমি কি পাগল হয়ে যাচ্ছি?
এ কেমন যন্ত্রণা।

তবুও তোমায় ঘৃনা করি না,
তবুও তোমায় ভালোবাসি।
তুমি থাকো অন্যের হাত ধরে
যেখানেই থাকো ভালো থেকো।

#ভালো_থেকো
#রুদ্র_সিয়াম

Comments

    Please login to post comment. Login