তোমার শরীরে ঘামের গন্ধতেও যে জড়িয়ে ধরে,
সেই তো প্রকৃত ভালোবাসে।
যে তোমার বগলের চুল দেখে নাক ছিটকায়,
সে কখন প্রকৃত প্রেমিক নয়।
ভালোবাসার মাঝে ঘামের ঘ্রানও সুখময় হয়ে উঠে,
সামান্য ঘাম তোমার ভালোবাসাকে দূরে সড়িয়ে দেয়।
সে তোমার প্রেমিক নাহ।
প্রেমিক সেই যে ঘামের মাঝে জড়িয়ে ধরবে,
প্রেমিক সেই যে শরীরের তিল নিয়ে
কটু মন্তব্য না করে
তোমায় বুঝবে।
সবাই শরীর চায় সদ্য গোসল হওয়া ফল চায়,
যেন একেকটা মানুষ এখানে সিনেমার মডেল।
তারা মানুষ চায় না, মডেল চায়।
যে তাদের বিনোদন দিবে, ভালোবাসা নয়।
#কামনা
#রুদ্র_সিয়াম