Posts

কবিতা

ফিরে দেখা শৈশব

August 9, 2026

Abdul Khaiyam আবদুল খৈয়াম

11
View

আমাদের একটা স্মৃতিমাখা ঘর ছিলো 

আমাদের শৈশব কেটেছে,যৌবনের কিছুটা।

জীর্ণ ভেঙ্গে পড়া টিনের চালা,ফাঁক গলে

কখনো মেঘ উঁকি দিয়ে বৃষ্টি ঝরত অবিরত।

বৃষ্টির কান্নায় মেঝের মাটি গোল ফুটো হয়ে 

আমার কিশোর হাতে ছুঁড়ে মারা মার্বেল,

গড়িয়ে গড়িয়ে গোল ফুটোতে দাঁড়াতো।

তবু ও সেই ঘরখানী সুখী সুন্দর ছিলো 

ঘরে মাটি,মানুষ,মায়া ও মা ছিলো।

পিঠা পিঠি ভাই বোনদের কোলাহল, খুনসুটি

বাবা মায়ের কারণ অকারণে ঝাগড়া ও মিল

 আমিলে অদ্ভুত আবেশের এক দিন ছিলো।

আজ পেছনে তাকিয়ে দেখি-

সেইসব কিছু নেই, শুধু স্মৃতিটুকু আছে।

সময় এই ভাবেই সবকিছু দেয় মুছে।

Comments

    Please login to post comment. Login