Posts

নিউজ

বই নিয়ে পডকাস্ট শুরু করছেন ওবামা

August 11, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
9
View

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বই পড়ুয়া হিসেবে পরিচিতি রয়েছে। তিনি প্রতি বছর সেরা বই এবং গ্রীষ্মকালীন পড়ার তালিকা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকেন। এবার তিনি তার পছন্দের বইগুলো নিয়ে প্রথমবার একটি পডকাস্ট চালু করতে যাচ্ছেন।       

'আ গ্রেট বুক উইথ বারাক ওবামা' নামের এই পডকাস্টে তিনি তার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে এমন ছয়টি বই নিয়ে আলোচনা করবেন। অডিওবুক সার্ভিস ‘অডিবল’ এবং বারাক ও মিশেল ওবামার মিডিয়া কোম্পানি ‘হায়ার গ্রাউন্ড’ যৌথভাবে এই অনুষ্ঠানটি তৈরি করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ছয় পর্বের এই সিরিজটি ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।        

অডিবল ও হায়ার গ্রাউন্ড জানিয়েছে, পডকাস্টে ওবামা এমন ৬টি বই নিয়ে আলোচনা করবেন, যা তার দৃষ্টিভঙ্গি ও আমাদের সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি ছয়জন বিশিষ্ট ব্যক্তির সাথে এই বইগুলো নিয়ে আলোচনা করবেন। তবে ওই ছয়জন অতিথির নাম এখনও ঘোষণা করা হয়নি।

ওবামা ও তার অতিথিরা যেসব বই নিয়ে আলোচনা করবেন, তার তালিকা নীচে দেওয়া হলো:  

১. জেমস বল্ডউইনের ‘দ্য ফায়ার নেক্সট টাইম’

২. টনি মরিসনের ‘সং অব সলোমন’

৩. করম্যাক ম্যাকার্থির 'অল দ্য প্রিটি হর্সেস'

৪. মেরিলিন রবিনসনের 'গিলিয়াড'

৫. রবার্ট পেন ওয়ারেনের ‘অল দ্য কিংস মেন’

৬. জন লে ক্যারের ‘টিঙ্কার টেইলার সোলজার স্পাই’  

Comments

    Please login to post comment. Login