আমি অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি। তখন দেখলার আমার স্ত্রী (তুষা) আমার ২বছরের ছেলেকে কোলে নিয়ে দাড়িয়ে আছি।
আয়নার নিজেকে দেখে চুল ঠিক করে নিলাম।
তুষা হেসে বলল, দেখেন আরফান কি করে। আমার গালে কামড় দেওয়া শিখে গেছে।
আমি মিষ্টি হেসে আফগানকে বললাম, দুষ্ট ছেলে নিজের মা কে বিরক্ত করা হচ্ছে। আসো আমার কোলে আসো।
আরফান তার ছোট ছোট চোখ দিয়ে আমার দিকে তাকালো হয়তো আমাকে চিনতে পারছে যে আমি তার পিতা৷ আমি মনে করার চেষ্টা করলাম ওর বয়সে কি আমি পিতাকে চিনতাম? মনে পড়ছে না। স্মৃতিগুলো আজ বেশি বেখায়াল।
তুষার কোলের থেকে আরফানকে নিলাম। গালে একটা চুমু দিলাম। মন চায় না ওকে রেখে অফিস যাই। সারাক্ষণ অফিসের মাঝে ওর চিন্তা ভাসে। তবে কি করব আমার তো যেতে হবে।
আমি আরফান এর হাতে আঙুল রাখতেই আমার আঙুলটা শক্ত করে ধরলো সে। হয়তো সেও আমাকে যেতে দিতে চায় না। প্রতিটা শিশুই তার বাবার কাছে পরম শান্তি পায়।
তুষা বলে উঠলো, দেন। আমি কোলে নেই। আপনার তো আবার অফিসে লেট হচ্ছে।
আমি হাত হাত বাড়িয়ে তুষাকে থামিয়ে বললাম, সমস্যা নাই। থাকুক কিছুক্ষণ আমার কোলে।
তুষা হেসে বলল, আরে হিসু করে দিবে তো।
আমি বললাম, করলে করুক। সমস্যা নাই।
#অলংকার
#পর্ব_০১
#রুদ্র_সিয়াম