মুসোল ধারে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে
পাগলপাড়া বাতাস প্রোলাপ বকছে
দূরের বাঁশ বনে শিয়াল ডাকছে
এমন ভয় জাগানো সন্ধ্যায় মন কেন কাঁদছে।
পাড়ার বুড়িমা ভাঙ্গা ছাতা মাথায় দিয়ে
পালিত ছাগলের খোঁজে বাহিরে বেরিয়ে,
বুড়ো করিম মিয়া হালের জোড়া গরু নিয়ে
ছুটছে বিলের সরু পথ,ধানক্ষেত মাড়িয়ে।
গাঁয়ের বুনো ছেলের দল সন্ধেক্ষণে খেলা শেষে
প্রবল বৃষ্টি বাতাস ঠেলে ছুটছে চোখের নিমেষে
পথি মাঝে বুড়িমার ছাগলের খোঁজ মিলে,
ছেলের দল,বুড়ো,বুড়িমা ঘরে ফিরে অবশেষে।