Posts

কবিতা

সেই সোনার মানুষ কই

August 17, 2026

Abdul Khaiyam আবদুল খৈয়াম

6
View

কােনো এক মনখারাপ দিনে হিজলবনে

ঘুঘু ডাকা দ্বীপ্রহরে,ভাবুক কবি দুই নয়নে

সবুজ প্রকৃতি লতা বৃক্ষে কবিতা খুঁজে 

দিশেহারা পথিকের মতো ঘুমের রাজ্যে।

🌿

ঘুঘু পাখি ডেকে যায়,হিজলবনে দিনের শেষে 

রাত্রি আসে।অন্ধকার নেমে আসে এক নিমেষে।

তবু কবি ঘুমিয়ে কাটেন অচিন এক আবেশে।

🌿

কবির  যখন ঘুম ভাঙ্গে তাকিয়ে দেখেন,এই বঙ্গদেশে সব আছে, তবু সোনার মানুষ নেই।বিষন্ন কবি প্রোলাপ বকে আবার ঘুমিয়ে পড়েন

স্বপ্নঘোরে সোনার দেশ সোনার মানুষ খোঁজেন।

                       🌞

Comments

    Please login to post comment. Login