ভালোবাসা যদি সুখের চেয়ে কষ্ট দেয়,
অবহেলা , অপমান দেয় দিনশেষে
রাতে বালিশের কান্নায় পরিণত হয়।
তাহলে সেটা ভালোবাসা না, সেটা ডিপ্রেশন সম্পর্ক।
ভালোবাসা চায় তো ঠোঁটের কোণায় হাসি,
সেই সামান্য মূল্যায়ন যদি না করা হয়।
তাহলে সেটা ভালোবাসা না, সেটা যেন অভিশাপ।
অভিশাপ না লাগুক কারো ভালোবাসায়,
একবৃষ্টি এসে নামুক পুরো শরীর জুড়ে।
বৃষ্টিস্নানে সৃষ্টি হোক এক নতুন ভালোবাসা।
সেখানে থাকবে না ভয়, দুশ্চিন্তা, চোখের কোণায় জল।
শুধু থাকবে পাশাপাশি চোখে চোখ,
না বলা কিছু কথা
ডাইরীর মাঝে সেই গোপন কথা।
ভালোবাসা তো সুখের জন্য,
সঙ্গীর হাতে চুম্বন দিলে,
কিংবা বুকে রাখলে কি ভালোবাসা কমে যাবে?
ভালোবাসা বাড়িয়ে দাও অন্তরে,
দূরে শুনি একঝাঁক শালিক পাখির কিচিরমিচির।
#শান্তি
#রুদ্র_সিয়াম