আমি বুঝতে পেরেছি তোমার থেকে দূরে গেলেই
আমি পাগলামি করি।
ছটফট করি বিছানায়, একাকী অনুভব করি।
তুমি যখন কাছে থাকো, ঠোঁটে ঠোঁট রেখে পাশে থাকো।
নিজেকে পাখির নীড়ের মতো শান্ত অনুভব করি।
আমি যে আজকাল খোলা আকাশে ডানা মেলতে পারি না,
আমি যে তোমার ভালোবাসায় শেকলে বন্দি।
এই বুঝি করলে অবুঝ মনে ফন্দি।
আমাকে করিয়ে ভালোবাসার দাসত্ব,
নিজে হলে ভালোবাসার দাসী।
এই বুঝি কোন শকুন এসে আমায় উড়িয়ে নিয়ে যায়,
এই বুঝি আমি গাছ থেকে পড়ে যাই মাটিতে।
এতোটা দুশ্চিন্তায় ছিলে তুমি,
তবুও মনের মাঝে একটু আলো ছিল বুঝি।
হাত বাড়িয়েও ধরতে না পারার আকাঙ্খা,
দূর থেকে ভালোবাসার কষ্ট।
তীলে তীলে অনুভব করছি,
তোমার তোমার সেই নগ্ন পায়ের তিল।
#এই_বুঝি_ডানা_মেললো
#রুদ্র_সিয়াম