Posts

কবিতা

হারিয়ে যাওয়ার আগে

August 24, 2026

Radia

Original Author Radia

98
View

জীবনে হারিয়ে যায় কতশত গল্প 

অথচ জীবনটা দৈর্ঘ্য- প্রস্থে বড়ই স্বল্প।


 

কত স্মৃতি কত মায়া সবই ক্ষনস্থায়ী,

তবুও তাদের ছায়া রয়ে যায় হৃদয়জুড়ি। 


 

কত চেনা মুখ আজ হয়ে গেছে পর,

কত মানুষ হারিয়ে গেছে অগোচর।


 

কত আপন মানুষ আজ শুধুই স্মৃতি ঠিকানা,

কত ভালবাসা ছিল তবুও বলা হলো না।


 

সময় তার নিয়মে শুধু চলে যায়,

পেছনে পড়ে থাকে সম্পর্কগুলো না বলা কথায়।


 

জীবন যেন নদী বয়ে চলে অবিরাম,, 

কেউ হয় আপন কেউ হয় অচেনা নাম। 


 

শেষে যখন থেমে যায় জীবনের চলা, 

থেকে যাবে কিছু স্মৃতি কিছু না বলা কথা।


 

তখন হয়তো বুঝবো জীবন আসলে এতটা নয়

যতটা বেচেঁছি আমরা তার চেয়েও বেশি হারানো ভয়।

তবুও ভীরে মিশে গিয়ে বেঁচে থাকতে হয়।

Comments

    Please login to post comment. Login