Posts

কবিতা

চায়ের প্রেম

August 24, 2026

Radia

Original Author Radia

22
View

কত গল্প জমে থাকে এক কাপ চায়ের পাশে,

কত না বলা কথা হারিয়ে যায় তারই সুবাসে। 

সকালবেলার মিষ্টি রোদ, হাতে ধোঁয়া উঠা চা,

ক্লান্ত মনটা হেসে বলে এরচেয়ে জীবনে ভালো কি বা?

কত ব্যস্ত দিন থেমে যায় এক কাপ চায়ের টানে,

কত অভিমান গলে যায় আপন কারো গানে।

কখনো একা জানালার পাশে, বন্ধুদের ভীরে,

চায়ের কাপে সুখ খুঁজি আপন নীড়ে। 

কত সন্ধ্যা কেঁটে গেছে চায়ের ধোঁয়া হয়ে,

কত স্মৃতি জমা আছে কাপের কিনারা ছুঁয়ে।

মন খারাপের দিনগুলো চায়ের ছোঁয়ায় হাসে, 

অকারণে ভালো লাগে চায়ের মিষ্টি সুবাসে।

জীবন যত ব্যস্ত থাকুক, যত থাকুক দায়,

এক কাপ চায়ের কাছে মনটা বরাবরই যায়। 

শেষে যদি জিজ্ঞেস করো কিসে এত ভালোবাসা? 

হেসে বলবো এক কাপ চা আর প্রিয় মানুষের পাশে বসা।

চায়ের সাথে প্রেমটা আমার আজও রয়ে যায়,

এক কাপ শেষ হয়ে গেলেও গল্প শেষ না হয়।



 

Comments

    Please login to post comment. Login