মানুষ আসলে অন্যের সাথে যুদ্ধ করছে না,
তারা আয়নার দাড়িয়ে নিজের সাথে যুদ্ধ করে।
এক মানসিক যুদ্ধ, যেখানে বুদ্ধির ক্ষয় ও প্রশ্নবিদ্ধ করে মন।
যেখানে উত্তর বিহীন হাজার প্রশ্ন আছে।
সত্যের মুখোমুখি হতে গিয়ে,
মানুষের নিজের সত্ত্বার মুখোমুখি হয়।
দর্শনবিদ্যায় যে জ্ঞান নেই,
সবই যে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি উপলব্ধি করে
মানুষ মিথ্যের সত্যের সন্ধান করে।
আকাশে তাকিয়ে নক্ষত্র দেখে,
সেটা নিয়ে গভীরভাবনায় জ্ঞান চর্চা করে।
মানুষ আবিষ্কার করে নিজস্ব দৃষ্টিভঙ্গির বিজ্ঞান,
যা একসময় নতুন বিজ্ঞান এসে ধূলিসাৎ করে দেয়।
প্লেটোর বিজ্ঞান হতে নিটনের বিজ্ঞান
সবাই যেখানে ভুল।
সেখানে সত্য বিজ্ঞান বলে কিছু নেই জেনেও,
মানুষ বিজ্ঞানকে অন্ধবিশ্বাস করে।
ইমাম আকিদা রুহের কথা বাদ দিয়ে,
মানুষ যুক্তিবিদ্যার পূজো করে।
নিটশে মেরে ফেলল ইশ্বররে যুক্তি দিয়ে,
আল ফারাবী বাচালো ইশ্বরকে একই যুক্তি দিয়ে।
সবাই যুক্তির চক্রে বন্দী।
সবাই সত্য৷ আবার সবাই মিথ্যা।
#ইলম
#রুদ্র_সিয়াম