Posts

ফিকশন

Bonud By Fate

August 26, 2026

Fariha Sultana

8
View

BOUND BY FATE —  Trailer 

এটি একটি হৃদয়ছোঁয়া ভালোবাসার গল্প—যেখানে সময়ের সীমানা, ভাগ্যের অদ্ভুত খেলা আর দুই ভিন্ন সময়ের মানুষের মিলন এক অসম্ভব সম্পর্কের জন্ম দেয়।
নব্বই দশকের রাজপুত্রের মতো এক সুদর্শন যুবক আড্রিয়ান নিজের সময় ছেড়ে ভবিষ্যতে এসেছিলো এক উদ্দেশ্যে, কিন্তু ভাগ্য তাকে এনে দাঁড় করিয়েছিল এমন এক মেয়ের সামনে, যার সঙ্গে তার ভালোবাসার বন্ধন হয়তো বহু আগেই লেখা ছিল।সেখানে তার দেখা হয় ছোট্ট, কোমল আর মায়াবী এক মেয়ের সঙ্গে—ইরার।

ইরাকে ভালোবাসার কোনো পরিকল্পনা তার ছিল না। কিন্তু কিছু অনুভূতি পরিকল্পনা করে আসে না। ধীরে ধীরে সেই ছোট্ট মেয়েটিই হয়ে ওঠে তার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ। এমন এক ভালোবাসা, যা আড্রিয়ান কখনো মুখে পুরোপুরি প্রকাশ করতে পারেনি, অথচ তার প্রতিটি অনুভূতিতে ইরা জড়িয়ে ছিল।

কিন্তু সময় তাদের একসঙ্গে থাকার সুযোগ দেয়নি।

নিজের সময়ে ফিরে যেতে হয় তাকে। ইরাকে পেছনে রেখে চলে গেলেও তার হৃদয় যেন সেই ভবিষ্যতেই আটকে থাকে। সে ইরাকে ভুলতে পারে না। তার স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে সে লিখতে শুরু করে একটি বই—তাদের অসমাপ্ত ভালোবাসার গল্প।

একটি বই, যার শুরু আছে…
কিন্তু শেষ নেই।

কারণ সেই গল্পের শেষ লেখার আগেই আড্রিয়ান এর জীবনে নেমে আসে এক নির্মম পরিণতি। ইরাকে নিজের সময়ে রেখে আসার পর সে আর আগের মানুষটি ছিল না। তাকে না পাওয়ার শূন্যতা ধীরে ধীরে তার পুরো পৃথিবীকে গ্রাস করে নেয়। যে  একদিন সময় পেরিয়ে ভালোবাসা খুঁজে পেয়েছিল, শেষ পর্যন্ত সেই ভালোবাসার বিচ্ছেদই তাকে এক করুণ পরিণতির দিকে নিয়ে যায়। ইরাকে ছাড়া তার গল্পটি আর কখনো পূর্ণ হয়নি—শুধু অসমাপ্ত হয়ে থেকে যায় একটি বইয়ের পাতায়।

সময় এগিয়ে যায়।

ছোট্ট সেই ইরা এখন আঠারো বছরের এক তরুণী। শৈশবের সেই অদ্ভুত স্মৃতিগুলো ধীরে ধীরে তার কাছে ফিরে আসতে থাকে। নিজের ছোটবেলার সেই জায়গায় ফিরে গিয়ে সে জানতে পারে এমন এক সত্য, যা তার পুরো পৃথিবীকে বদলে দেয়—

কেউ একজন তাকে এতটা ভালোবেসেছিল যে তার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছিল।

কিন্তু ইরা সেই ভালোবাসাকে শুধু একটি পুরোনো গল্প হয়ে থাকতে দিতে পারে নাই।

যদি সত্যিই সময়কে অতিক্রম করা যায়?
যদি অতীতে ফিরে যাওয়ার কোনো পথ থাকে?
যদি ভাগ্যের লেখা বদলানোর মতো শক্তি সত্যিই exist করে তাহলে কি সে ফিরে যেতে পারবে সেই সময়ে?

পারবে কি সে আড্রিয়ান কে তার মৃত্যুর হাত থেকে বাঁচাতে?নাকি একজন মানুষকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তাকে হারাতে হবে আরও অনেক কিছু?

ইরার শুরু হয় এক অসম্ভব যাত্রা—অতীতে ফিরে যাওয়ার, আড্রিয়ানের কাছে পৌঁছানোর এবং তাকে বাঁচানোর, যে একদিন তাকে ভালোবেসে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছিল।কিন্তু অতীত বদলানো যতটা সহজ মনে হয়, ততটা নয়।কারণ সময়ের নিজস্ব নিয়ম আছে। ভাগ্যের নিজস্ব লেখা আছে। 

এটি এমন এক মেয়ের গল্প, যে তার ভালোবাসাকে হারিয়ে যেতে দিতে চায়নি।
এমন এক যুবকের গল্প, যে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একটি মেয়েকেই ভালোবেসেছিল।

আর এমন এক ভালোবাসার গল্প—

যেখানে দুজন মানুষকে একবার নয়,
বারবার একে অপরকে খুঁজে নিতে হয়।

কারণ তারা শুধু ভালোবাসায় আবদ্ধ নয়—

তারা Bound by Fate. 🤍⏳

Author’s Note 🤍
প্রিয় পাঠক,
এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এই গল্পে উল্লেখিত কোনো স্থান, ঘটনা, চরিত্র বা সময় বাস্তবে অস্তিত্বশীল নয়—সবকিছুই লেখকের কল্পনা থেকে সৃষ্টি। বাস্তব কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই গল্পের প্রতিটি পাতা শুধু কল্পনার এক জগৎ। 🤍⏳…Fariha Ishq…

Comments

    Please login to post comment. Login

  • Fariha Sultana 10 hours ago

    প্রিয় পাঠক, 🤍 Bound by Fate আমার লেখা প্রথম গল্প। তাই গল্পের কোথাও কোনো ভুল-ত্রুটি থেকে গেলে, একজন নতুন লেখক হিসেবে সেগুলো ভালোবাসা দিয়ে ক্ষমা করে দেবেন। 🥹🤍