Posts

কবিতা

ওডিসির চিঠি (কবিতা)

August 27, 2026

Rudro Siyam

Original Author রুদ্র সিয়াম

7
View

কতশত বছর হয়ে গেল 
দেখি না তোমার কোমল মুখ প্রিয়তমা।
আমি যে এক মায়াজালে বন্দি হয়েছি,
দেবতাদের অভিশাপ করেছি ট্রয় শহর ধ্বংস করেছি।

সেই অভিশাপ আমার পিছু লেগে আছে,
যেমনি এক জোক পায়ে কামড়ে ধরে রক্ত চোষে।
তেমনি বাড়ি ফেরার চিন্তাগুলো জোড়ালো হচ্ছে
মনের অতল গহ্বরে।

ট্রয় নগরী ধ্বংস করে আমরা রওনা হয়েছিলাম,
সমুদ্রের তুফানে জাহাজে সব মারা গিয়েছিল।
আমি নিজেকে খুজে পাই মায়াজালে,
এক মায়াপরীর কোলে।

দিনের পর দিন, মাস শেষে বছর হয়ে যায়।
আমার অবচেতন মন বাড়ি ফিরতে চায় প্রতিমা।
তোমাকে চোখ বন্ধ করলে মনে পড়ে,
সমুদ্রের ঢেউয়ের মাঝে আমি বাড়ি ফেরার পথ দেখি।

তবে আমার যে আর বাড়ি ফেরা হয় না,
নিজের স্ত্রী ও সন্তানের মুখ দেখা হয় না।
আজ কুড়িটা বছর হয়ে গেল 
আমি মায়াপরীর জালে বন্দী।

খুব শ্রীঘ্রই মায়া কাটিয়ে বাড়ি ফিরবো প্রিয়তমা,
প্রার্থনা করো দেবতাদের অভিশাপ যেন কেটে যায়  প্রিয়তমা।
অপেক্ষা করো দরজার আমার নামের আগুনের মশাল নিয়ে,
আমি ফিরবো একদিন তোমারই কাছে।

এথিনা আমার পাশে আছেন,
উনি আমাকে সঠিক পথ দেখাবেন। 
মায়াপরীর মায়াজাল কেটে যাবো,
আমিও বাড়ির দিকে রওনা দিবো।


#ওডিসির_চিঠি
#রুদ্র_সিয়াম

Comments

    Please login to post comment. Login