কবিতা

“শান-ই-মুহাম্মাদ (সা.) | Shaan-e-Muhammad (Saw.)”

August 28, 2026

Ratin Ahmed

23
View

কবিতা :- “শান-ই-মুহাম্মাদ (সা.)”

লেখক :- রাতিন আহমেদ

আধারে যখন যায় ডুবিয়া, খোদা পাকের স্বাদের দুনিয়া,

সৃষ্টি সকল পথ হারিয়া যায়, খোদা পাকের নাম ভুলিয়া।

আসিলো তখন এই ধরায়, উদ্ধারিতে তামাম সৃষ্টিকুল,

আশরাফুল ইনসান, হাবীবে খোদা, মুহাম্মাদ রাসূল।

প্রতিষ্ঠা করিতে শান্তির দ্বীন, এলো নবী আলামিন,

নবী শিরোমণি সে, সায়্যিদুল মুরসালীন, খাতামুন নাবিয়্যিন।

দোজাহানের বাদশা, নবী মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ,

মা আমেনার উদরে এলেন, ইয়া নবী, হাবীবুল্লাহ।

মক্কা করলেন উজালা, ইয়া নবী, নূরীল্লাহ,

মদিনায় দিবানিশি—ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।

খোদা পাকের সাক্ষ্য দিলেন—লা ইলাহা ইল্লাল্লাহ,

খোদা পাক বলেন, হায়! মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

আপনি রূপে খোদার ছবি, হে দিলদারে মদিনা,

আপনার হাতেই খোদার হাত, হে শাহে মদিনা।

আপনার কথা খোদার কথা, হে তাজদারে মদিনা,

গুণে আলামিন, গুণে সাদিক—নাই আপনার তুলনা।

খোদাতে আপনি, আপনাতে খোদা—দলিলে এই ঘোষণা,

আপনার গোলামী, খোদার গোলামী—বলে সাঁই রাব্বানা।

সকল নবীর আপনি নবী, হে মুহাম্মাদ আরাবীন,

সকল রাসূলের ইমাম আপনি, হে ইমামুল মুরসালীন।

সকল মুমিনের ইমাম আপনি, হে ইমামুল মুত্তাকীন,

প্রেমের সম্রাট, দয়ার সাগর, আপনি হে নবী ইয়াসীন।

নূরে খোদা, নূরুল আমিন, আপনি হে নবী আরেফীন,

শাহে হুদা, দিলদারে খোদা, আপনি সুলতানুল আশেকীন।

আসিলেন আপনি আরব শহরে, হে হাবীবে কিবরিয়া,

প্রেমের ফুল ফুটালেন আপনি, হে দিলদারে কিবরিয়া।

কালেমার দাওয়াত দিলেন আপনি, হে শাহে আম্বিয়া,

খোদার কালাম কোরআন দিলেন, হে আশরাফুল আম্বিয়া।

আপনি ছাড়া শাফায়াত করিবে নাই, দো-জাহানে আম্বিয়া,

শাহে কায়েনাত, দিলদারে খোদা, আপনি তাজদারে আম্বিয়া।

হে নবী, আপনি নূরে খোদা, মুর্শিদে হায়দার,

যাহরা'র পিতা, শাফিয়ে মাহশার।

আপনার দুই দৌহিত্র, বেহেশতের সর্দার,

অলি-আল্লাহ সকলে, আপনারই শাজরার।

হে নবী, আপনি তাজদারে মদিনা, মাহবূবে ইয়াযদান,

মাহবূবে খোদা, মাহবূবে সুবহান।

সুলতানে দো-জাহান আপনি, কুতবে আশিকান,

মদিনার চাঁদ, নূরের সুলতান।

হে নবী, আপনি নূরে হিদায়াত, ফাখরে কায়েনাত,

জানে কায়েনাত, রূহে কায়েনাত।

মুজদায়ে জান্নাত আপনি, শামসে রিসালাত,

শাহে রিসালাত, তাজদারে রিসালাত।

হে নবী, আপনি সাকিয়ে কাওসার, তায়বার নূর,

দিলদারে রাসূল, হৃদয়ের সুর।

সিরাজুস সালিকীন আপনি, সিরাজুম মুনীর,

নূরে দো-আলম, আল-মুবাশশির।

হে নবী, আপনি রউফুর রহীম, রাসূলে কারীম,

তাজদারে হারামাইন, আবুল কাসিম।

শাহে মদিনা আপনি, নূরে মুজাসসাম,

আল-মুকাররাব, আল-মুকাররাম।

হে নবী মহান, আপনার শানে নত আরশের সম্মান,

কত নামেই ডাকে আপনাকে, ওই রব মহান।

মুস্তফা, আহমদ, মাহমুদ—এসবই আপনারই সম্মান,

আপনার গুণের গান গাহে খোদা আল-রহমান।

যুগে যুগে গাইবে এই দুনিয়া, হে নবী, আপনারই শান।
 

শান ই মুহাম্মাদ | Shaan e Muhammad

Comments

    Please login to post comment. Login