Posts

কবিতা

অনুশোচনা (কবিতা)

August 29, 2026

Rudro Siyam

Original Author রুদ্র সিয়াম

7
View

আমি বুঝতে পেরেছি তুমি কতটা পাগল আমার জন্য,
পরিবার পরিজন সমাজের সাথে যুদ্ধ করে
আমাদের ভালোবাসা টিকিয়ে রেখেছিলে।

সেখানে আমি ভুল বুঝে শুধু আঘাত করেছি তোমায়,
কষ্ট মনে সেই আঘাতও সহ্য করলে তুমি।
আজ বড় অপরাধী আমি নিজেকে ক্ষমা করতে পারি না,
মানুষ তখনই ভালোবাসার পরিধি বুঝে, 
যখন মানুষটা হারিয়ে যায়।

তেমনি সন্ধার সূর্য্যের মতো হারিয়ে গেলে বহুদূর,
আমি এতো কাছে থেকেও বুঝিনি তোমায়
আমায় ক্ষমা করো তুমি।
তোমাকে হারিয়ে ফেলাই হোক আমার শাস্তি।

বুকের ভেতর পাথর জমেছে একরাশ,
তোমাকে আঘাত করে নিজেও আহত।
বুকের মাঝে চাপবোধ করছি,
তোমার সঙ্গ পাওয়ার আশা করছি।

তুমি হয়তো ওই তাঁরার মতো হারিয়ে যাবে,
এটাই বাস্তবতা। 
তবুও কখনও মনে পড়লে ভোরের সূর্য্য হয়ে ফিরে এসো,
আমি আছি ব্লাডি তোমারি আশায়।

#অনুশোচনা
#রুদ্র_সিয়াম 

Comments

    Please login to post comment. Login