Posts

কবিতা

পুরানো হাসি (কবিতা)

August 29, 2026

Rudro Siyam

Original Author রুদ্র সিয়াম

5
View

খুঁজছি তোমায় হন্যে হয়ে,
নির্জন রাস্তায় একা দাড়িয়ে।
চারিদিকে স্ট্যম্প লাইটগুলো তাঁরার মতো জ্বলছে,
তাঁরার মাঝে তাকিয়ে তোমায় খুঁজছে।

তোমার মাঝে তোমাকে খুঁজি, 
সেখানেও তোমার সত্তা নেই,
সৌরজগত ছাড়িয়ে তোমার অস্তিত্ব 
ধরা ছোয়ার বাইরে।

এ যেন থেকেও না থাকার মতোই,
মানুষটি আর আগের মতো নেই।
তবুও কাঁধে মাথা রেখে হাতে হাত ধরে
পাশে আছি পাশে রবো।

বুকের মাঝে ঢেউ উঠাল পাতাল,
খুঁজে চলেছে তোমার ঠোঁটের মাঝে 
একচিলতে পুরানো হাসি।
তবু কি খুঁজতে পারি?

তবু যে নিজেকে বদলে ফেলে,
তার মাঝে ভালোবাসা খুঁজে কষ্ট পাওয়া। 
বৃষ্টির মাঝে নিস্তেজ হয়ে দাড়িয়ে ভিজতে থাকা,
মস্তিষ্কে তোমার ভালোবাসার সত্তা।

#পুরানো_হাসি
#রুদ্র_সিয়াম

Comments

    Please login to post comment. Login