কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ২৫
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫টি পদে মোট ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬।

পদের বিবরণ
| ক্রমিক | পদের নাম ও বেতন স্কেল | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত |
|---|---|---|---|
| ০১ | কম্পিউটার অপারেটর ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) | ০২টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ লেখার গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে। |
| ০২ | সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) | ০৪টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁট-লিপিতে বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে। Word Processing, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
| ০৩ | ক্যাশিয়ার ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) | ০১টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। Word Processing সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
| ০৪ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) | ০৬টি | স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে। Word Processing, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
| ০৫ | অফিস সহায়ক ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) | ১৩টি | স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। |
বয়সসীমা
১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
অনলাইনে আবেদনের নিয়ম
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এই নিয়োগে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো:
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
- নির্ধারিত মাপের রঙিন ছবি আপলোড করতে হবে। ছবির আকার ৩০০×৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে হবে।
- স্বাক্ষরের ছবি ৩০০×৮০ পিক্সেল এবং সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।
- আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিকভাবে যাচাই করে সাবমিট করতে হবে।
আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা।
৫ নম্বর পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
অনগ্রসর শ্রেণির প্রার্থী, যেমন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সকল পদের আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের শেষ তারিখ
২৭ সেপ্টেম্বর ২০২৬
বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।