Poetry

দেহজ প্রেমের দৃশ্যকল্প

August 30, 2026

32
View

রাতের কপাটে নাকি লাগেনি অর্গল 

সময়ের অভিযোগে জোস্নার মাতমে 

টপিক পেয়েছে কিছু এ বনি আদমে 

বোধের আড়ালে চলে কথা অনর্গল।

জলজ আরামে রাত পেয়েছে নাগর

বালিশের কারুকাজে প্রেমের পলক

খিল ভাঙ্গা রাতে নামে চাঁদের ঝলক

ফেলেছে সময় চোখে পৌষের চাদর।

ওপাশে হাজার কথা রাতেরা কামুক

নিয়ন আলোতে নামে পরিচিত চাঁদ

সহিসেরা হাতে রাখো গোপন চাবুক

সহসাই ভেঙ্গে যাবে ঘোড়াঘোর বাঁধ।

স্বাধীন রাতের ঘামে অভিযোগ মেঘ

শিরদাঁড়া জুড়ে নামে জীবনের বেগ।

Comments

    Please login to post comment. Login