এখন রয়ান আর লিনা ভালো বন্ধু হয়ে গিয়েছে। তারা ঝর্নার পানিতে একসাথে গোসল করলো। এমনকি একজন আরেকজনের শরীরে পানি ছিটিয়ে মারলো। দুপুর বেলা দুজনই ক্লান্ত হয়ে গুহার ভেতর শুয়ে আছে।
রয়ান বলল, আমাদের জামা বানাতে হবে। এভাবে নগ্ন থাকতে আমার ভালোলাগে না।
লিনা বলল, এখানে কাপড় পাবো কোথায়?
রয়ান বলল, আমরা আদিম যুগ এর মানুষের মতো গাছের পাতা দিয়ে শুধু লজ্জাস্থানটা ঢেকে রাখবো।
লিনা তার কথায় সাড় দেয় না। যেন সে নগ্ন থাকতেই পছন্দ করে।
লিনা বলল, আচ্ছা! তোমার কি কোন গার্লফ্রেন্ড ছিল না।
রয়ান হতাশ ভাবে বলে, না। আমার মতো কালো ছেলেকে কে পছন্দ করবে?
লিনা বলে, কেন? তুমি কালো হলেও তোমার চেহারার কাটিং খুব সুন্দর।
রয়ান বলে, তোমার কি বয়ফ্রেন্ড ছিল?
লিনা বলে, হ্যা। তাদেরকে অনেক মিস করছি।
রয়ান বলে, তাদের কে মানে? তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল?
লিনা একটু ভেবে বলে, দশ বারোটা তো হবেই।
রয়ান বলে, ও মাই গড। আচ্ছা! ওসব কথা বাদ। আমার খিদে পেয়েছে।
লিনা বলে, চলো! জঙ্গল থেকে ফল আনতে যাই।
তারা দুজনে জঙ্গের মধ্যে দিয়ে হাটছে। চারিদিকে শ্যাওড়া পড়া গাছের মধ্যে। আর কিছুদুর পর পর নোংরা কালো পানির ছোট পুকুর। যাতে হাটু পর্যন্ত পানি। এগুলোর মাঝ দিয়ে তারা হেটে চলেছে।
রয়ান বলল, আচ্ছা! এই দ্বীপে কোন ভয়ানক প্রানী নেই? বাঘ ভাল্লুক এসব?
লিনা বলল, না। তবে জঙ্গলের মধ্যে একটা বিশাল অজগর সাপ আছে।।
রয়ান বলে, বলো কি? তুৃমি কি কখনও সেই সাপের মুখোমুখি হয়েছো?
লিনা বলে, সামনে দেখো?
রয়ান বলে, কি দেখবো?
কথাটা বলে সামনে তাকায় আর দেখে তাদের সামনে বিশাল এক অজগর সাপ।
তারা দেখলো। তাদের সামনে বিশাল এক অজগর সাপ ফনা তুলে আছে। সাপটা এতো মোটা। সে যে গাছটাকে পেঁচিয়ে ধরে আছে। সে গাছটাকে দেখাই যাচ্ছে না। শুধু দেখা যাচ্ছে সাপটার পুরো শরীর।
রয়ান বলল, ও মাই গড। চলো পালাই। কথাটা বলেই লিনা কে একা ফেলে রেখেই সে দৌড়াতে শুরু করলো।
এদিকে লিনা বলল, চলো। এটাকে শেষ করা যাক। কথাটা বলে তার বাম পাশে তাকিয়ে দেখে রয়ান উদাও। তখন লিনা সাপটাকে না মেরেই চলে আসে রয়ান কে খুজতে।
গুহার ভেতর এসে দেখে রয়ান কাপছে। তার শরীর থর থর করে কাপছে। লিনা বলে, কি হয়েছে রয়ান? হঠাৎ চলে এলে যে?
(লিনা তখনো জানতো না যে বাঙালিরা বিপদের সময় শুধু নিজেরটা বুঝে।)
চলবে.......