শ্রাবণের ঢলে ভেজা তোমার রূপ— যেন রোদেলা পাকা ধানক্ষেত,
রোদ নামলেই ঝিকমিক করে রূপোলি আলোর মুক্তো।
ওষ্ঠের কোণে জমে থাকা শিশির কুড়াতে গেলেই—
ভোরবেলায় বেজে ওঠে পিয়ানোর সুর।
তোমার সিক্ত স্তনচূড়া যেন এক বিস্তীর্ণ মালভূমি,
ঘন কালো চুলে ঢাকা বুকের অর্ধ-খাঁজ।
কালো বোঁটা দুটি যেন বিন্ধ্য পর্বতের আড়ালে—
ঘুমিয়ে থাকা ডেকান ট্র্যাপের কাঁকন-ঢাকা পথ!
ঠোঁটের একটিমাত্র ছোঁয়াতেই সেখানে জ্বলে ওঠে
কোটি বছরের নিভে থাকা লাভা।
আমি সেই দুঃসাহসী পর্বতারোহী,
যে জেনেশুনেই ধরা দেয় এই ফাঁদে;
জ্বলন্ত লাভা ঘেঁটে কুড়িয়ে আনে গোপন খনিজ—
আর উন্মোচিত করে হাজার বছরের ভূতাত্ত্বিক ইতিহাস।