গল্প

নগ্নদ্বীপ (পর্ব ১৩)

September 3, 2026

Rudro Siyam

Original Author রুদ্র সিয়াম

12
View

♪ আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙ্গে,
    তাকে কৃতজ্ঞটা জানাই, সে দিয়েছে
        আমায়,  অন্ধ চোখে আলো।  ♪

কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে হাটছিল রয়ান। তার অভ্যাস হাটার সময় পকেটে হাত দিয়ে হাটে। এমন সময় কে যেন পেছন থেকে তার কাধে হাত রাখলো। রয়ান পেছনে তাকিয়ে হেডফোন খুলে ফেলে। ছেলেটা আর কেউ না স্মিথ (লিনার নতুন বয়ফ্রেন্ড)।

স্মিথ হাসি মুখে বলে, আমি আপনাকে চিনি। আপনাকে আমি নগ্নদ্বীপের ভিডিওতে দেখেছি। আপনি আর লিনা ছিলেন সেখানে।

রয়ান অবাক হয়ে বলে, নগ্নদ্বীপের ভিডিও মানে?

স্মিথ বলে, ওটা একটা শো ছিল। যেখানে একটা ছেলে আর একটা মেয়েকে একটা দ্বীপে একসাথে রাখে। দেখার জন্য যে তারা তখন কি করবে। আর আপনার জন্য এই শো টা হিট হয়ে গেছে। অনেকেই দেখেছে এই শো।

রয়ান অবাক হয়ে বলে, সামথিং ইজ রং। আমি সেই শো' এর ভিডিও দেখতে চাই। এটা কি টিভিতে প্রচার হয়?

স্মিথ বলে, না। এটা ডার্ক ওয়েব এ প্রচার হয়।

রয়ান বলে, ডার্ক ওয়েব কি?

স্মিথ বলে, ইন্টারনেটের মাত্র ৪% ই আমরা ব্যবহার করতে পারি। আর বাকি ৯৬% ডার্কওয়েব এ থাকে। সেখানে এমন কিছু নাই।যা হয় না। শিশুরেপ থেকে শুরু করে ড্রাগ, বন্দুক সব ই পাওয়া যায়।

রয়ান হতভম্ভ হয়ে বলে, আমাদের ভিডিও কিভাবে শ্যুট করা হয়েছিল। যেখানে আমাদের সামনে কোন ক্যামেরা ম্যান ছিল না।

স্মিথ বলে, আপনাদের ভিডিও স্যাটালাইট এর মাধ্যমে লাইভ প্রচার করা হয়েছে।

রয়ান বলে, আমি দেখতে চাই।

স্মিথ বলে, তাহলে আমার বাসায় চলুন।

রয়ান স্মিথের বাসায় আসে। তারপর তারা কম্পিউটার এর সামনে বসে। স্মিথ তখন ডার্কওয়েব এক্সেস করে। রয়ান অবাক হয়ে কম্পিউটার এর স্কিনের দিকে তাকিয়ে থাকে।

স্মিথ কম্পিউটারে টাইপ করতে করতে বলে, লিনা এসব কিছু জানে না। সে জানলে কষ্ট পাবে।  তাই তাকে আমি কিছু বলিনি। আর রয়ান।  আপনিও তাকে কিছু বলবেন না। এই ডার্কওয়েব এ কিন্তু বিটকয়েন লাগে। কিছু কেনা বা দেখার জন্য। বুঝলেন?

রয়ান দেখলো। সে আর লিনা যা যা করেছে সব একটা ভিডিওতে দেখা যাচ্ছে। আর নিচে মানুষ আজে-বাজে কমেন্ট করছে।

রয়ান বলল, আচ্ছা। এসব কাজ কারা করে?

স্মিথ বলল, তা কখনো জানা যায় না।

(চলবে.....)

Comments

    Please login to post comment. Login