আমি শুধু মানুষকে আয়নার সামনে
নগ্ন দাড়া করিয়ে দেই।
তারা নিজেদের চেহারা দেখে
ভয়, লজ্জা, অনুশোচনা পায়।
তারা তখন দুহাত দিয়ে তখন
নিজেদের মুখ ঢেকে ফেলে।
নিজেদের ভেতরের পাপ, অপরাধ ও অপকর্ম
তারা সহ্য না করতে পেরে
অদৃশ্য জামার সন্ধান করে।
সেই অদৃশ্য জামা দিয়ে তারা নিজেদের ঢাকতে চায়,
আমি তাদের জামা খুলে নগ্ন করি,
আয়নার সামনে দাড়া করিয়ে দেই।
চিৎকার করে তারা অপরাধবোধ হয়ে কান্না করে।
নিজের আসল মনস্টার দেখে ভয়ে আতংক হয়,
নিজেকে তারা অস্বীকার করে বলে আমি এমন নই।
যেন নিজেকে অস্বীকার করে,
নিজের কৃতকর্মের পাপ তারা পবিত্র স্থানে ধুয়ে ফেলে।
তারপর আবার সেই একই পাপে লিপ্ত হয়
নোংরা পোষাক পড়ে অন্তরে দাগ লাগায়।
যতক্ষণ না আমি তাদের সেই পোষাক টেনে ছিড়ে ফেলি,
ততক্ষন তারা একই চক্রে ঘুরপাক খায়।
এ যেন অনন্তকাল চক্রে ফেঁসে আছে।
আমি তাদের নগ্ন করে আয়নার সামনে
সেই চক্র পাপ, অপরাধ ভেতরের পশুটাকে তুলে ধরি।
তারা ছটফট ও অস্থির হয়
কেউই সেই পশুর চোখে চোখ রাখতে
বিন্দুমাত্র সাহস পায় না তখন।
অপরাধ যখন আয়নায় দেখানো হয়,
তারা বলে, আমি আর করব না।
আমি এরকম নই।
তবে আয়নার এতোই ক্ষমতা যে তাদের সমস্ত দিক
ফাঁস করে তাদের উলঙ্গ করে দেয়।
লজ্জায় তারা নিজের মুখ দেখতে চায় না।
একবার নিজেও দাড়িয়ে ছিলাম
নগ্ন হয়ে আয়নার সামনাসামনি হয়েছিলাম।
দেখেছিলাম নিজের ভেতরের মনস্টারকে,
সেদিন ই প্রথমবার চিনেছিলাম নিজেকে।
#আয়না
#রুদ্র_সিয়াম