আমার কোন ভবিষ্যৎ নেই আমার অতীত আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে তোমার দিকে তুমি আমার ভিনুওরাস সিজুরা তুমি স্বপ্নের নীলিমা তুমি লিলিথ তুমি এথেন্সের রাজপ্রাসাদে অধিষ্ঠিত তোমার জন্য ট্রয় বিধ্বস্ত তুমি ইউক্রেন রাশিয়ার ওয়ার তুমি নতুন সম্ভাবনা তুমি ওপেকের মত কার্যকর হীন তুমি জাতিসংঘের মতো নিশ্চুপ নীরবতা তুমি ফিলিস্তিনের শিশুর আর্তনাদ তুমি আমার ভালোবাসা তুমি নিউইয়র্কের রাজপ্রাসাদ তুমি ভবিষ্যতের অজাইয়া তুমি আমার অহংকার তুমি আমার চিৎকার তুমি আমি ধ্বংসী এক মহাসর্ববিনাশী বিধ্বংসী খেলা তুমি এক ভয়াবহ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত যা আয়রন ডমকে পর্যন্ত ভেদ করে তুমি হয়তো আমার মৃত্যু হয়তো আমার জীবনধরণের কারণ হয়তো তুমি কিছুই না