Poetry

তুমি থেকে যেও লক্ষ্মীটি

September 3, 2026

Original Author Sheikh Sabik

95 views

তোমাকে দেওয়ার মত আমার কাছে কিছু নেই আমি না হয় আর তোমাকে সুন্দর দুইটা কবিতা লিখে দেবো

তুমি আমার কাছে থেকে যেও কষ্টের দিনগুলোতে শুধু তোমাকে আমি নতুন কবিতা ছাড়া আর কিছুই দিতে পারব না যেগুলোতে থাকবে সান্তনা মুক্তির সান্তনা বেঁচে থাকার সান্তনা নতুন নতুন কবিতা নতুন   সম্ভাবনার কবিতা এছাড়া কি বাদ দেওয়ার আছে আমার আমি যে এক কাফকা  শুধু নিয়তি আর অদৃশ্যবাদ ছাড়া আর কিছুই  নেই আমার 

আমি ভ্যান গগের মতো তোমাকে স্টোরি নাইটস এঁকে দেবো কবিতার মাধ্যমে জুলিয়াস সিজারের মতো জয় করে এনে দিবো তোমার কল্পনা শক্তির ক্ষমতা হিটলারের মতো আরও প্রবল ভাবে করবো তোমার কাব্যিক চেতনা মাও সেতুং এর মত সুদৃহ করব তোমার ইমেজিনেশন তোমাকে শুধু আমি একটি ভিনসেন্ট মডেলের লোভনীয় সংগ্রহকের কৃত সংগৃহীত সংগ্রহশালা ছাড়া আর কিছুই দিতে পারব না যেগুলোতে থাকবে শুধু একরাশ আমাদের কবিতা ভালবাসার ঘৃণার রাগের আবেগের সম্ভাবনার আর কিছুই আমার থেকে আশা করোনা আমি নিতান্তই আমার নাম 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 month ago

    দারুণ লিখেছেন।