নারীর স্তন পান করে বড় হতে হতে
আজ স্বাধীনতার ছাপ্পান্ন বছর।
ছাপ্পান্ন বছরের হতাশা,
সুখ খুঁজে চলছে নারীর-ই স্তনে।
তারা আমাকে লিখতে বলে;
আর,
আমি যখন লিখি-
জিয়া উদ্যান জুড়ে, ধানমন্ডি লেকের পাড়ে, প্রাচ্যের অক্সফোর্ড থেকে শুরু করে
যত চিপা-চাপা, অলি-গলি আছে,
সবখানে-
গোটা বাংলাদেশ যেন সুখ খোঁজে নারীর-ই স্তনে।
তখন তারা বলে ওঠে-
তুমি বর্বর তুমি অসভ্য অশ্লীলতা তোমার মগজ জুড়ে।
- মাহমুদুল হাসান,
শিক্ষার্থী, ২৩-২৪ সেশন, ইংরেজি বিভাগ,
ঢাকা কলেজ ক্যাম্পাস,
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।