রাত ২ টা ১৭ মিনিট।
ঘুমানো দরকার,,,,, সে জানে।
কাল সকালে উঠতে হবে,শরীর ক্লান্ত,, চোখটাও জ্বালা করছে।
তবু ফোনটা হাতেই।
নিজেকে বলল,"আর পাঁচ মিনিট.... তারপর ঘুমাব"
পাঁচ মিনিট গেলো,,,,,,,
তারপর ১০মিনিট গেলো,,,,
একটা ভিডিও গেলো, আর একটা শুরু হলো।
মাঝে হটাৎ মনে হলো…..
“আচ্ছা, এবার সত্যি ঘুমাব।”
ফোনটা পাশে রাখল।
চোখ বন্ধ করল,,,,,,,২ মিনিট পর আবার ফোনটা হাতে,,
কোন নতুন মেসেজ নেই,কেউ তাকে খুঁজছে না।
কারণ,আসলে সে হয়তো ফোনের ভেতর কিছু খুঁজছিলনা।
সে খুঁজছিল তার মাথার ভেতরের অস্থিরতা থেকে একটু পালানোর জায়গা।
কিছু চিন্তা তাকে ঘুমাতে দিচ্ছিলো না।
কিছু কথা কাওকে বলা হয়নি।
কিছু অভিমান জমে আছে।
আর,কিছু প্রশ্নের উত্তর সে নিজেও জানে না।
রাত বাড়তে থাকে।
২টা ১৭ থেকে, ৩টা ৪৫।
তারপরও সেই একই কথা……
“আর পাঁচ মিনিট………”
কখনো কখনো আমরা ঘুমকে এড়িয়ে যাই না,
আমরা আসলে নিজের চিন্তা গুলোকে এড়িয়ে যাই।
আজ রাতে তাই ফোনটা নামিয়ে রাখার আগে নিজেকে একবার জিজ্ঞেস করুন,…..
“আমি সত্যি জেগে থাকতে চাই, নাকি আমার মনটা চুপ করতে চাইছে না?”
হয়তো উত্তরটা গুরুত্বপূর্ণ।
দিনের পর দিন ঘুমের সমস্যা হলে সেটাকে শুধু “রাত জাগার অভ্যাস” বলে এড়িয়ে যাবেন না।নিজের গুম আর মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ।
আজ রাতে হয়তো ফোনটা একটু আগে নামিয়ে রাখতে পারেন,,,,
সব সমস্যার সমাধান আজ রাতেই করতে হবে না।
কিছু চিন্তা আগামীকাল ও করা যাবে।
এখন….
ঘুমানোর সময়।