Poetry

আমি শর্ত বুঝি না

September 4, 2026

54 views

আমি শর্ত বুঝি না

আমি তো বিশ্বাস ছাড়া আর কোন আমানত চাইনি,
আমি তো বিশ্বাস ছাড়া আর কোন মোহর দেইনি,
আমি তো আগলে রাখা ছাড়া আরো কিছু চাইনি,
আমি তো চাইনি কোন শর্ত আমাদের বেধে রাখুক,
বাধ্য করুক দুটি সত্তাকে,
আমি তো চাইনি—
মনের বিরুদ্ধে গিয়ে কেউ চুম্বন দিক,
আমি তো বিশ্বাস ছাড়া আর কোন আমানত চাইনি,
তবে কেনো মাঝ পথে—
সমাজ, পারিবার, পাপ, ফতুয়া এসে দাঁড়াল!
তবে কেনো মাঝ গাঙে বাদাম নামল?
আমি তো নাড়ির বন্ধন কেটে তোমাকে সঁপে দিলাম
আজ তুমি বলছো : লোকের কথা, পরশি-প্রতিবেশীর কথা,
বোধ-ভবিষ্যৎতের কথা
আমাকে রেখে হঠাৎ তোমার হৃদয়ে জন্ম নিল ভবিষ্যৎ
তোমার হৃদয়ে জন্ম নিল সমাজ
তোমার কাছে তো আমি বিশ্বাসটুকু চেয়েছিলাম
আজ বুঝি তাই দিলে তুমি!
সেদিন আমি সমাজের পাপের ঝুড়া; তোমার চোখে তাকিয়ে
তুলে নিয়েছিলাম। পরিজনের নাল্লতের তক্তা
গলায় বেধে সাত গাঁও হেঁটে তোমার কাছে এসেছিলাম,
সেদিন তো তুমি বলোনি আমাদের ভবিষ্যৎ আছে
সেদিন তো তুমি শর্তের পেঁচে আমার ফেলতে চাউনি,
সেদিন তো তুমি ধর্ম সমাজের কথা বলোনি,
তুমি বলেছিলে— আমি খোদার কুদরতের বিরুদ্ধে দাঁড়াব
তোমাকে যদি রাখবে দূরে, আমি শর্ত বুঝি না,
পাপ, ফতুয়া বুঝি না; বুঝি শুধু তোমাকে।
০৪.০৯.২৬, ঢাকা।
 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login