Poetry

পুরুষ তুমি রক্ষক থেকে ভক্ষক কেন হও

September 5, 2026

61 views

হে পুরুষ, তুমি মাতলে কেন পৈশাচিক খেলায়? 
নারীকে তুমি ভরিয়ে দিচ্ছ মস্ত বড় হেলায়।
পুরুষ, তোমায় প্রশ্ন করি তার উত্তর দাও, 
কেন তুমি রক্ষক থেকে ভক্ষক হয়ে যাও?

পুরুষ, তুমিও কোন নারীর ভাই কিংবা বাবা 
তাহলে কেন তুমি দিচ্ছ নারীকে পৈশাচিক থাবা?
পুরুষ, তুমি এসেছো এ মহীতে কোন এক নারীর গর্ভ থেকে 
তবে পুরুষ, তুমি কেন আরেক নারীকে ঠেলে দিচ্ছ মৃত্যুর দিকে?

পুরুষ তুমি দেখ, তোমার ঘরেও কিন্তু মা,বোন বা মেয়ে আছে 
ভেবে দেখেছ কী? তাদের উপরও হয়ত কোন শকুন নজর দিচ্ছে!
পুরুষ তোমায় একটা কথা বলি দয়া করে শোন 
তোমার ঘরের মা-বোন-মেয়ের চিন্তা করে এইবারতো থাম।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • আপনার চিন্তাভাবনা সুন্দর।

    • Sourov Saon 2 weeks ago

      অসংখ্য ধন্যবাদ ভাই।