Story

লাইন

September 7, 2026

67 views

আজ মাসের ৬ তারিখ। একাউন্টে বেতন ঢুকেছে। তাই দেরি না করে চলে গেলাম ব্যাংকে। ছোটোখাটো সরকারি চাকুরিজীবীর এ এক অভ্যাস। ব্যাংক লোকে অরণ্য। এ থেকে  বোঝা গেল দেশের মানুষ এখনও যথেষ্ট সঞ্চয়ী। সবাই লাইনে দাঁড়িয়ে আছে-কেউ টাকা তুলছে, কেউবা আবার  জমা দিচ্ছে আর  কেউ শুধু দাঁড়িয়ে থেকে ভাবছে তার পালা আসতে আর কত জন্ম বাকি।

আমার সামনে দাঁড়ানো লোকটি বললেন,
-- ভাই, জায়গাটা একটু দেখবেন, আসছি।

কিছুক্ষণ পর  তিনি এলেন ঠিকই-সঙ্গে আরও দুজন আত্মীয়।

পেছন থেকে একজন দীর্ঘশ্বাস ফেলে বললেন,
--এ দেশে লাইনে দাঁড়ানোরও যোগ্যতা লাগে-নিজে দাঁড়ালে ঘণ্টা লাগে, লোক লাগালে মিনিট।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • বেশ ছোট! সাসপেন্স দরকার ছিলো।

    • Sourov Saon 2 weeks ago

      মনে আসছিল না সেরকম কিছু।

  • Md. Aftab Hossen 3 weeks ago

    কি ছিল এইটা?

    • Sourov Saon 2 weeks ago

      আপনার কি মনে হয় ভাই?