Post

প্রেম ও যৌনতা

September 6, 2026

58 views

প্রাচীন এবং মধ্যযুগ পর্যন্ত নর নারীর প্রেম বলতে যৌনতাকে বুঝতো সবাই। প্রেম নামে কোন কিছুই ছিলো না। ছিলো কেবল যৌনতা।

এরপর আধুনিক যুগে এসে রবীন্দ্রনাথ,জন ডান, ইলিয়টরা বললেন " না! এভাবে তো ডাইরেক্ট যৌনতা হতে দেয়া যায় না। ওরা ঘুরবে, ফিরবে, গাইবে, কাঁদবে, হাসবে তারপর না হয় যৌনতার পথে পা বাড়াবে।" তারা উপায় বের করলেন। যৌনতার উপরে রোমান্টিসিজমের কিছু পোশাক পরিয়ে দিলেন। নাম দিলেন প্রেম। একেক কোম্পানীর একেক মোড়ক। প্রোডাক্ট কিন্তু সেই একটাই, বাটারবন।

রোমান্টিসিজমের ব্যাখা একেক মানুষের কাছে একেক রকম। কিন্তু মোড়ক খুললেই কাম। যে যেভাবেই ব্যাখা করেন, সারারাত- সারাদিন ভুগোল, ইতিহাস, রাজনীতি, গদ্য পদ্য, লতা পাতা, বিজ্ঞান নিয়ে আলোচনা করেন। ঘুরেন, ফিরেন, চ্যাট করেন, কথা বলেন। দিন শেষে সবার উদ্দেশ্য সেই একটাই। মোড়ক উন্মোচন।

মোড়ক খুলতে অযথা এতো সময় নষ্ট করা যাবে না। পৃথিবীতে হাজার বছর সময় নিয়ে কেউ আসে নাই।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login