Post

ইসলামে কোন দর্শন নেই

September 6, 2026

62 views

ইসলামের মধ্যে কোন দর্শন নেই:

ইসলাম ধর্মে আসলে কোন দর্শন নেই, যা আছে তা হল আদর্শ এই আদর্শকে ঘিরেই রয়েছে ইসলাম ধর্ম।

আমরা যখন কোন কিছুকে আদর্শ হিসেবে মেনে নেই তখন কিন্তু সেটাকে ১০০ শতাংশ সঠিক হিসেবে গ্রহণ করি। এরপর সেটাকে আদর্শ হিসাবে প্রচার করে সেটার নিরিখে অন্য কিছু কে যাচাই-বাছাই করে থাকি। যেটাকে আদর্শ ধরা হয় সেটা কিন্তু কোন সমালোচনা করা হয় না হলেও তা গ্রহণযোগ্য হয় না।

ইসলাম ধর্ম ও ঠিক তাই ইসলাম হল একটা আদর্শ। যে আদর্শের মধ্যে ন্যূনতম ভুল নেই। যার জন্য এখানে আলোচনা সমালোচনার সুযোগ নেই সমালোচনা করলেও তাকে  ধরে ফেলা হয়। এখানে ইসলাম ধর্ম মূলত হল আদর্শ বা প্রিন্সিপাল যা আল্লাহ প্রদত্ত ,তাই এখানে সমালোচনার বা আলোচনা করার কোন অবকাশই থাকে না।

আর দর্শনের মধ্যে চিন্তা আছে আলোচনা আছে সমালোচনা আছে। 
ইসলাম ধর্মে এগুলো নেই কারণ এটা বিশুদ্ধ একটা মানদন্ড যেটা সৃষ্টি কর্তা দিয়েছেন এবং এটা নির্ভুল যেখানে ভাবার কোন সুযোগ নেই বা অবকাশ নেই ।তাই বলা হয়ে থাকে নবীজি (সা:) যা বলেছেন তা নির্দ্বিধায় মেনে চলতে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login