যে চলে যেতে চায়,তাকে যেতে দাও
স্রোতস্বিনী নদী সাগরে যেতে চায়
জঙ্গলের মুক্ত পাখি বন্দি খাঁচায়
ওদের উন্মুক্ত করে ধরিত্রী বাঁচাও।
যে নারী ঋদয়াকাশে ঘুড়ি উড়ায়
তাকে উড়াতে দাও
মনের জানালা খুলে দেখো
প্রশান্তি এনে দিচ্ছে দখিনা বাও।
যে তোমায় মিছে ঘৃণার চোখে দেখে
তাকে কিছুকাল ভুলে যাও
দ্রোহের অনলে পুড়ে
অবশেষে সামনে দাঁড়িয়ে,
ঠেলে দাও অপ্রিয় সত্যের মুখে।
যে স্বপ্নে ঘুম পাড়ানি গান গায়
তাকে গাইতে দাও
সুরের স্বপ্নীল ছোঁয়ায়
সে ফিরে পাবে নিজেকে আপন ঠিকানায়।