কবিতা

অপেক্ষা

September 9, 2026

Meharun Jarwan

13
View

তোমার জন্যে ভাসতে পারি বহু সাগর সমুদ্রে
তোমার জন্য হাঁটতে পারি অনেকটা পথ ধরে.
তোমাকে পাওয়ার জন্যে অপেক্ষা করতে পারি
বহু কাল ভরে,
তোমার হাতটি ছোয়ার জন্য
তুলে রেখে দিতে পারি হাতটা
যত্ন করে।


তোমার জন্য লেখা কবিতা গুলো রেখে দিতে পারি
বইয়ের পাতার ভাঁজে
তোমার জন্য আসা চোখের অশ্রু গুলো আটকে রাখতে পারি
নয়নের মাঝে।


তোমায় নিয়ে ভেবে রাখা সেই স্বপ্নগুলো
রেখে দিতে পারি মনের মাঝে গেঁথে
জীবনের সব ইচ্ছে গুলোই আগলে রেখে দেবো
কাটাবো বলে তোমার সাথে


আগে বলো তো কবে তুমি আসবে 
দেবে মুচকি হাসি
কানে কানে বলবে আমায়
তোমায় যে বড্ডো ভালোবাসি

Comments

    Please login to post comment. Login